নন্দীগ্রামে বিএনপি নেতা তোহা গ্রেফতার

নন্দীগ্রামে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার বিকেল ৪টার দিকে এসআই জিন্নুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শাজাহানপুর উপজেলার শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বিএনপি নেতা ফজলে রাব্বী তোহাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি