বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ও মধ্যরাতে উপজেলার পতিহার গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতের নাম খলিল খন্দকার (৩৫)। সে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রাম থেকে সীমান্তবর্তী গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে।
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মাদক বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রাম থেকে সীমান্তবর্তী গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে অভিযান চালিয়ে ১শ ৫৫পিচ ইয়াবাসহ খলিলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ডিবি এসআই নোমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করেছেন।
 
অন্যদিকে কোটালীপাড়া থানার জিআর ২৭২/১৭ মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আগৈলঝাড়া থানার পয়সা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে বাদল শেখকে বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
তাদের উভয়কেই শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ