চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েসলেক এলাকার লেক ভিউ রিসোর্টে মো. মাইনুদ্দিন (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ওই রিসোর্টের ২০৩ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাইনুদ্দিন ফেনী জেলার ছাগনাইয়া থানার জয়পুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) সোহেল রানা ইত্তেফাককে জানান, বুধবার রাতে সাবেক স্ত্রী রোকসানা আকতারকে নিয়ে লেক ভিউ রিসোর্টে ওঠেন মো. মাইনুদ্দিন। বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ রুম চেকিং এ গেলে মাইনুদ্দিনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে খুলশী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় রোকসানা আকতারকে নগরের ২ নম্বর গেট এলাকার একটি বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সহকারী কমিশনার।
ইত্তেফাক/বিএএফ