পটুয়াখালীর কলাপাড়ায় মো. রাসেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে তার ঘরের পেছনে নিম গাছের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রাসেল কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আব্দুল রাজার ছেলে।
ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, বিকেলে নিহত রাসেলের লাশ তার বাড়ির পেছনের নিম গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখে এলাকার লোকজন লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে রাসেলের সম্পর্কের টানাপোড়েন থেকে এ ঘটনা ঘটতে পারে। স্ত্রীকে ঢাকায় রেখে রাসেল কয়েকদিন আগে বাড়িতে আসে।
কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ