কলাপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় গ্রেপ্তার ২

কলাপাড়ার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মা সালমা বেগম ও কাওসার ঘরামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল যুবক নিহত ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে পালাক্রমে ধর্ষণ করলে অচেতন হয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পর নিহত ছাত্রীর সৎ মা সালমা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখে পুলিশ।
 
বুধবার নিহত ছাত্রীর বাবা ইসমাইল ঘরামী অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/বিএএফ