চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে মরিয়মের (০৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে স্থানীয় একটি মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরিয়ম কক্সবাজারের উখিয়া এলাকার মো. মফিজুর রহমানের সন্তান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা জানান, বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় মরিয়ম। শুক্রবার ভোররাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি