রাজশাহীর বাঘায় মফিজ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার আড়ানী চক সিংগা গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মফিজ আড়ানী পৌর সভার পিয়াদাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী শহরে অটোরিকশা চালাতো মফিজ। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসেছে। ঘটনার দিন সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে বাড়ির পার্শ্বে তার নিজস্ব আম বাগানে গলাই রশি দিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় যুবক পিন্টু ও সুমনসহ অনেকেই জানান, মফিজ সংসার জীবনে অনেকটায় অভাবগ্রস্ত ছিল। সে চক্ষু লজ্জায় এ কথা কাওকে বলতে পারত না। এলাকার অনেকেই তার কাছে টাকা পেতো। ঈদকে সামনে রেখে পাওনাদাররা তার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে হয়তোবা সে আত্মহত্যা করতে পারে।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, দুপুরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মফিজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মৃত্যুর রহস্য জানা যায়নি। দিনের যে কোন সময়ে মৃত্যুর এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
ইত্তেফাক/বিএএফ