মাদকের বিরুদ্ধে যৌথ দল গঠন করবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো

মাদক চোরাচালানের নেতা ও অর্থদাতাদের বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর আইন প্রয়োগকারী সংস্থা শিকাগো-ভিত্তিক একটি যৌথ দল গঠন করবে। মূলত মাদক পাচারকারীরা যে জাহাজগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আসে তাদের বিরুদ্ধে কাজ করবে এ যৌথ দলটি। বুধবার যুক্তরাষ্ট্রে যৌথ দল গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনের এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়।
 
বামপন্থী জাতীয়তাবাদের সমর্থক আনড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডার মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের চার মাস আগেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের অবসান ঘটাতে এ ধরনের পদক্ষেপ নেন। 
 
লোপেজের সহযোগীরা বলছেন, মাদকের ব্যবসায়ীদের দলগুলোর বিরুদ্ধে যুদ্ধকে ঝাঁকিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন লোপেজ। এ জন্য সহিংসতা প্রতিহত করতে একটি কঠোর কৌশলগত অবস্থানের পাশাপাশি সমালোচকদের দোষারোপ করার পরিবর্তে আলোচনা এবং শান্তি সংহতির পরামর্শ দিয়েছিলেন। 
 
লোপেজ আরো বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। যা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কঠিন হয়ে গেছে।
 
এদিকে শিকাগোতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো নিউজ সম্মেলনে মেক্সিকোর বিশেষায়িত অপরাধ তদন্ত বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফিলিপ দে জেশাস মুনজ ভ্যাজকুইজ বলেছেন, আমরা নিশ্চিত আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রে সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে ইচ্ছুক। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর