অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ইসরাইল সংলগ্ন সীমান্তের মাঝে শুক্রবার ইসরাইলী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪১ জন। চিকিৎসা কর্মীরা একথা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পূর্বাঞ্চলে ইসরাইলী সৈন্যদের গুলিতে সাদাই আকরাম মুয়ামার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
তিনি এর আগে বলেন, করিম আবু ফাতায়ের নামে ৩০ বছর বয়সী আরেকজন ফিলিস্তিনি ইসরাইলী সৈন্যদের গুলিতে নিহত হয়েছে। ইসরাইলী সৈন্যরা তাকে গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলের শরণার্থী শিবির আল-বুরেইজ এর পূর্বাঞ্চলে গুলি করে হত্যা করেছে।
তিনি আরো জানান, গাজা ভূখণ্ডের পূর্বাঞ্চলে ইসরাইল বিরোধী এই বিক্ষোভকালে আরো ২৪১ জন আহত হয়েছে। বাসস।
ইত্তেফাক/ জেআর