বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনুছ নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার সকালে মোরেলগঞ্জ থেকে তাফালবাড়ি যাওয়ার পথে শরণখোলা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ইউনুছ রাজৈর গ্রামের মৃত. মোবারেক হাওলাদারের পুত্র। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন সুকুমার সিকদার, রাকিব হাওলাদার, জাকির হোসেন, বলরাম কীর্তনীয়া ও হাসান হাওলাদার। এ সময় বিক্ষুব্দরা বাসে অগ্নিসংযোগ করেছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বাসটি মোরেলগঞ্জ থেকে তাফালবাড়ি যাচ্ছিল। পথে শরণখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে ইজিবাইক চালক ইউনুস হাওলাদার(২৬) চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে।
ইত্তেফাক/ইউবি