চরফ্যাশনে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেফতার

চরফ্যাশন পৌরসভার দক্ষিণ ফ্যাশন এলাকায় বিবি ফাতেমা (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার নিহতের স্বামী আবদুল মান্নানের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
 
ফাতেমা আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মো. মোসলে উদ্দিনের মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী মান্নান ও ননদ জান্নাতকে পুলিশ গ্রেফতার করেছে।
 
এ ঘটনায় মান্নান ও জান্নাতসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় ভাই শাহাদাত।
 
মামলার বিবরণ এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনায় ফাতেমার সঙ্গে জান্নাত ঝগড়ায় জড়ান। মারধরের এক পর্যায়ে তিনি তাকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি একাধিক বার বমি করে গুরুতর আসুস্থ হয়ে পড়েন। রাতে স্বামী বাড়ি এলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা কোন ডাক্তারের স্মরণাপন্ন হয়নি। রাত শেষে শনিবার  সকালে তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা এসে থানায় খবর দেন।
 
চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, এঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী ও ননদকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি