ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন মুলাডুলি অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী জংসন স্টেশন ও রেলওয়ে জিআরপি পুলিশ মুলাডুলি স্টেশনের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। ওই নারীর লাশ উদ্ধার করে দুপুরের পর মর্গে পাঠিয়েছে রেল পুলিশ।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবির দত্ত জানান, অজ্ঞাত নারীর ট্রেনে কাটা পড়ার জায়গাটি সিরাজগঞ্জ রেল থানার আওতাধীন। যে কারণে দেরীতে সিরাজগঞ্জ রেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। পরিচয় জানা গেলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমআই