রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোর ক্যাচার স্থাপন

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে কোর ক্যাচার স্থাপন করা হয়েছে। শনিবার সকালে কোর ক্যাচার স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
 
মন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি আজ নিশ্চিত করা হল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। তিনি এই প্রকল্প গ্রহণের সময় বলেছিলেন ‘সেফটি ফাস্ট’। আজ এই ‘কোর ক্যাচার’ স্থাপনের মধ্য দিয়ে তা অক্ষরে অক্ষরে পালন করা হলো।’ 
 
নিউক্লিায়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা ড. রবীন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, রাশিয়ান অর্গানস্ট্রয় এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবি কাজিন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাহাবুবুল হক।
 
এসময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ অথিরিটির সদস্য প্রকৌশলী শওকত আলী, প্রকৌশলী মোজাম্মেল হক, অর্গানস্ট্রয় এক্সপোর্টের রূপপুর প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসটছকিন, পরিচালক পাভেল গ্লাসভ, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের নিরাপত্তা বিভাগের কমান্ডার লে. কর্নেল সাজিদসহ উর্দ্ধতন দেশিয় ও রাশিয়ান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি