স্বামী থাপ্পর দেয়ায় স্ত্রীর আত্মহত্যা

গুরুদাসপুরে স্বামীর ওপর অভিমানের পর কীটনাশক পান করে গৃহবধূ কহিনুর বেগম (৩৮) আত্মহত্যার করেছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিন্যাবাড়ী গ্রামে।
 
পুলিশ জানায়, শনিবার সকালে স্বামী শের মামুদ ফকিরের সঙ্গে কহিনুরের কথা কাটাকাটি হয়। পর্যায়ে জনসম্মুখে মামুদ তার স্ত্রীকে থাপ্পর মারেন। অপমান সইতে না পেরে স্বামীর ওপর অভিমান করে সকাল নয়টার দিকে কীটনাশক পান করেন। বিষয়টি জানাজানি হলে ওই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ওসি সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি