কলাপাড়ায় অন্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় অস্ত্র ও গুলিসহ ৬ মামলার আসামি জুয়েল প্যাদাকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া পুরাতন ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক হাছান আলী জানান, চাকামইয়া এলাকায় অস্ত্র নিয়ে একজন অবস্থান করছে; এমন সংবাদে শুক্রবার রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় জুয়েল প্যাদাকে আটক করা হয়। সেই সঙ্গে তার কোমরে থাকা একটি ওয়ান শুটারগুান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, আটক জুয়েলের নামে কলাপাড়া, আমতলী ও পটুয়াখালী থানায় হত্যা, অস্ত্রসহ ৭টি মামলা রয়েছে। সে কলাপাড়া উপজেলার ধানখালী এলাকার চিহ্নিত মোড়ল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।
 
ইত্তেফাক/বিএএফ