যারা বাংলাদেশ চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, খুনিরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তার আদর্শকে বুকে ধারণ করে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে উন্নয়ন যেমন থেমে যাবে তেমনি দেশ অন্ধকারের গহ্বরে তলিয়ে যাবে। তাই আগামী নির্বাচনে সকল বিভেদ ভুলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে
ইত্তেফাক/জেডএইচ