কক্সবাজারে সৈকতের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। 
 
নিহত আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর পুত্র ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 
 
কক্সবাজার টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম জানান, বন্ধুদের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ। শনিবার সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট গোসল নামে ইফতেখারুল আলম আবিদ ও তার বন্ধুরা। একপর্যায়ে পানিতে ভেসে গিয়ে ডুবে যায় আবিদ। টুরিস্ট পুলিশ ও সী সেইফ লাইফগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। 
 
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপন হোসেন মানিক জানান, নিহত আবিদের মরদেহ মর্গে রয়েছে। তার সাথে বেড়াতে আসা বন্ধুরা সেখানে রয়েছে। মরদেহ ফেনীতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
 
ইত্তেফাক/জেডএইচ