ফিজিতে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি উপকূলের অদূরে রবিবার ৮ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
জরিপ সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি সুনামি সৃষ্টির মতো শক্তিশালী। তবে এর আঘাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। 
 
মার্কিন ভূকম্পনবিদরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাতে হানে। প্রশান্ত মহাসাগরীয় দেশটির রাজধানী সুভা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে ভূ-গর্ভের ৫৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
 
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেক গভীরে উৎপন্ন হওয়ায় সুনামির আশঙ্কা নেই। -বাসস।
 
ইত্তেফাক/ জেআর