বিয়ের দাবিতে অনশনরত কলেজ ছাত্রীর পক্ষে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে ৭ দিন ধরে অনশন করছে এক কলেজ ছাত্রী। তার নাম হুসনেয়ারা। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও তাড়াশ ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী।
 
গত সোমবার থেকে ছোট পওতা গ্রামের প্রভাবশালী হাসান আলীর ছেলে মাসুদ রানার বাড়িতে ওই কলেজ ছাত্রী অনশন করে আসছে।
 
এদিকে কলেজ ছাত্রী হুসনেয়ারার পক্ষে রবিবার দুপুরে বস্তুল বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ওই এলাকার যুব সমাজ। এতে অংশ নেয় শতাধিক যুবক।
 
হুসনেয়ারার দাবি, মাসুদের সঙ্গে তার দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসুদ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে করেত অস্বীকার করলে সে অনশন শুরু করে।
 
ইত্তেফাক/কেআই