ইরা-ইনফোটেক লি. এবং আয়ারল্যান্ড ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিআর২ লি. এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরা-ইনফোটেক ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ. রউফ চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিআর২ এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ফানটান বার্ণি এবং ইরা-ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন
০০
পদ্মা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় পর্ষদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। সভায় ব্যাংকের পর্ষদ সদস্য হাসান তাহের ইমাম, তামিম মারজান হুদা, মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মো. আবদুস সালাম আজাদ ছাড়াও ব্যাংকের এমডি ও সিইও মো. এহসান খসরু এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব উপস্থিত ছিলেন
০০
এনসিসি ব্যাংক লি. এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভা শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মো. নূরুন নেওয়াজ সেলিম, ইয়াকুব আলী মন্টু এবং বোর্ডের সদস্য আমজাদুল ফেরদৌস চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন
০০
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, মো. নাসিরউদ্দিন চৌধুরী ও ড. মাহমুদ ওসমান ইমাম উপস্থিত ছিলেন। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মতিউল হাসান, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের সিইও ফাহমিদা হক উপস্থিত ছিলেন