গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নছিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল সিকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে কোটালীপাড়া- রাজৈর সড়কের দীঘলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল সিকদার উপজেলার কাকডাঙ্গা গ্রামের মুঙ্গু সিকদারের ছেলে। রাসেল নছিমনে করে বিভিন্ন দোকানে স্ন্যাক্সের মাল বিক্রি করতো।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, স্ন্যাক্সের মাল বিক্রি শেষে নছিমনে করে বাড়ি ফিরছিল রাসেল। পথিমধ্যে দীঘলিয়ায় ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে রাসেল সিকদার ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/এমআই