বাজারে আসছে সিয়া কিচেন

জার্মান মড্যুলার কিচেন ব্র্যান্ড সিয়া কিচেন বাংলাদেশে প্রথম শোরুম উদ্বোধন করতে যাচ্ছে। সর্বোচ্চমানের কাস্টমার সেবা দেওয়ার পাশাপাশি বিশ্বমানের জার্মান কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিয়ে রান্নাঘর ও ওয়্যারড্রবের নান্দনিক ডিজাইনের সমন্বয়ে বাংলাদেশে তাদের পণ্য সরবরাহ করতে যাচ্ছে ব্র্যান্ডটি। এজন্য সিয়া গ্রুপ জার্মানি ও কফি পিপল লিমিটেড যৌথ কোম্পানি করেছে সিয়া কিচেন বাংলাদেশ লিমিটেড। ঢাকার বনানীর ব্লক-ই এর ১০ নম্বর রোডের ২১ নম্বর হাউসে উদ্বোধন হতে যাওয়া এই শোরুমটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে সিয়ার অবস্থানকে আরো শক্তিশালী করবে।  বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাস্ট্রদূত পিটার ফারেনহজ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন সিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফানোস সারগোলোগোস, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) ইংগা বুসহজ, কফি পিপল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজজামান ও সিয়া গ্রুপের উর্ধ্বতন কর্তৃপক্ষ। — প্রেস বিজ্ঞপ্তি