সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ দিরাই আঞ্চলিক সড়কের নারায়নপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই শিশুসহ আরো চারজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি চালক ওমর আলীকে (৩৮) সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
নিহত শিক্ষার্থী মুন্নি আক্তার (১৯) সুনামগঞ্জ মহিলা কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্রী এবং দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের শফিক মিয়ার মেয়ে।  রবিবার দুপুরের দিকে এই হতাহতের ঘটনা ঘটে। 
 
সুনামগঞ্জ সদর থানার ওসি মো.শহিদুল্লাহ জানান, সিএনজি ও বাসের সংঘর্ষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তার লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।
 
ইত্তেফাক/জেডএইচ