আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সোমবার

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানানো হয়।
 
এতে জানানো হয়, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে