হোয়াইট হাউজের প্রধান আইনজীবীকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে গঠিত তদন্ত দল হোয়াইট হাউজের প্রধান আইনজীবী ডোনাল্ড ম্যাকঘানকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।
 
তদন্ত দলের সঙ্গে মেকঘান সহযোগিতা করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তদন্ত দল জানতো এমন অনেক বিষয় মেকঘান জানিয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।
 
নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্ত ও বিচারের পথে ডোনাল্ড ট্রাম্প কোন বাধা সৃষ্টি করেছিলেন কিনা সেটি জানার জন্যই মেকঘানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
মেকঘান তদন্ত দলের সঙ্গে সহযোগিতা করেছে বলে নিশ্চিত করেছে তাঁর আইনজীবী উইলিয়াম বুর্কও। তিনি জানান, মেকঘান তদন্ত দলের সব প্রশ্নের উত্তর সবিস্তারে দিয়েছেন। কোন কিছু লুকাননি।
 
এদিকে শনিবার এক টুইট বার্তায়  ট্রাম্প দাবি করেছেন তিনি ম্যাকঘানকে তদন্ত দলের সঙ্গে সহযোগিতার জন্য উৎসাহ দিয়েছেন।
 
ইত্তেফাক/টিএস