পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে রবিবার সকালে মাছ ধরার সময় মানিক খান (২২) নামের এক জেলে বজ্রপাতে আহত হয়ে ডুবে নিখোঁজ হয়েছেন।
মানিক কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের আ. সালাম খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, রবিবার সকালে কচাঁ নদীর দেওনাখালী এলাকায় মাছ ধরার সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জেলে মানিক আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। সকাল থেকে স্থানীয় অর্ধ শতাধিক জেলেরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন জানিয়েছেন, ওই জেলেকে উদ্ধারে অভিযান চলছে।
ইত্তেফাক/জেডএইচ