বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আযহা পালন উপলক্ষে আসছে ২২ ও ২৩ আগস্ট রোজ বুধ ও বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে কনসুলার সেকশন, আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার পাঠাগার, এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা চলবে।
 
ইত্তেফাক/টিএস