নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী. কাঞ্চন কুমার (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার উপজেলা সদরের রেলস্টেশনের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কাঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী. রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে বাংলামদসহ কাঞ্চনকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ