এপ্রিল ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সিপিএফভুক্তরা চিকিত্সা ও উত্সব ভাতা পেয়ে আসছিলেন। মে ২০১৭ থেকে মৃত পেনশন সমর্পণকারীদের পরিবারের চিকিত্সা ও উত্সব ভাতা চালু করার প্রাক্কালে সিপিএফদের ভাতা বন্ধ করে দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় ২৫ মার্চের এক পত্র মারফত বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সিপিএফভুক্তদের চিকিত্সাভাতা, উত্সবভাতা ও বাংলা নববর্ষভাতা প্রদানে তাদের অনাপত্তি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সরকারি, আধা-সরকারি, স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিপিএফভুক্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এইসব ভাতা প্রদানের অনুমোদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় তথা সরকার বরাবর বিনীত আবেদন জানাচ্ছি।
ওয়াহিদুল ইসলাম আখন্দ
অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক,
৫৭০/১- বি, সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬