রাজারবাগ গ্রীনলাইন কাউন্টারে দুর্ভোগ

রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে (৯/২ আউটার সার্কুলার রোড) গ্রীনলাইনের বাস কাউন্টারটি পথচারীদের বিড়ম্বনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ ফ্লাইওভারের পাশের সরু এই রাস্তাটি দিয়ে কর্মস্থলে যাওয়া-আসা করেন। সন্ধ্যায় কর্মব্যস্ত মানুষেরা যখন ঘরে ফিরতে শুরু করেন—ঐ সময় মালিবাগ থেকে গ্রীনলাইন কাউন্টার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন এই ঘটনা ঘটছে। তাছাড়া অপ্রশস্ত রাস্তাটির এক পাশে গ্রীনলাইনের বাসগুলো দাঁড়িয়ে থাকায় যানজট কখনো কখনো ভয়াবহ রূপ নিচ্ছে। নিত্যদিনের পথচারীদের এই কষ্ট লাঘবে গ্রীনলাইনের রাজারবাগের কাউন্টারটি অন্যত্র সরিয়ে নেওয়া একান্ত জরুরি। বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রায়হান বিশ্বাস, খিলগাঁও, ঢাকা 

 

 

০