সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের জামায়াত অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক লোক ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
 
মঙ্গলবার সকালে ৮টায় শহরের দুলদুল মিয়ার চাতালে অস্থায়ী ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রেজাউল ইসলাম। 
 
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুর চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসিসহ কয়েক গ্রামের মানুষ ঈুদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। 
 
ইত্তেফাক/জেডএইচ