ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন: নিক্সন চৌধুরীর

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কোরবানির মহিমায় উজ্জীবিত হয়ে জীবন ধারন করতে হবে। কোরবানি মুসলমানদের জন্য একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এর থেকে শিক্ষার আছে অনেক কিছু। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন।
IMG0
মঙ্গলবার দুপুরের পৌরসদরের আতাদী গ্রামে এনেক্স সমবায় সমিতির সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য সাংসদকে ফুলের মালা পরিয়ে যোগদান করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন বলেন, সারাদেশে উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একই সাথে বঙ্গবন্ধুর দৌহিত্র ফরিদপুর-৪ আসনের জননন্দিত সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও একই ধারাবাহিকতায় উন্নয়ন করে যাচ্ছে। আগামী নির্বাচনে নিক্সন চৌধুরীকে পুনরায় বিজয়ী করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে হবে।
 
ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি, ভাঙ্গা কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, প্রমুখ।
 

ইত্তেফাক/এএম