গ্রেনেড হামলার খুনিদের বিচারের দাবিতে মানিকগঞ্জে মিছিল সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোকে প্রদক্ষিণ করে।
 
পরে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য সুভাষ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, যুবলীগের সভাপতি সুদেব সাহা, সাংগঠনিক সম্পাদক আবুর রাজ্জাক রাজা, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস সাহা, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিফাত কোরাইশি সুমন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি