ইতালির দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ১১ পরিব্রাজকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। খবর বিবিসির।
তারা কালাব্রিয়া এলাকার একটি গিরিখাত দিয়ে হাঁটছিলেন। এসময় আকস্মিক পানির প্রবাহ তাদের ভাসিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ১৮ জন পরিব্রাজককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ৬ জন হাসপাতালে রয়েছে। কর্তৃপক্ষ বলছে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কত তা এখন বলা সম্ভব নয়।
পানি তাদেরকে মুহূর্তের মধ্যে বুলেটের মতো ভাসিয়ে তিন কিলোমিটার দূরে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রায় ৩২শ’ উচু রাগানিলো গিরিখাতটি খুবই সরু এবং লম্বাটে ছিল যা মুহূর্তেই পানিতে ভরে যায়।
ইত্তেফাক/টিএস