প্যারিসে বন্দুকধারীর হাতে জিম্মি দুইজন চার ঘন্টা পর উদ্ধার

প্যারিসে এক বন্দুকধারী সন্ত্রাসী দুজনকে জিম্মি বানিয়ে এক ভবনে আশ্রয় নিয়েছিল। চার ঘন্টা পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্যারিসের স্ট্রাসবার্গ সেইন্ট ডেনিসের বুলেভার্দ দু স্ট্রাসবার্গে এ ঘটনা ঘটেছে। খবর: এক্সপ্রেস।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্রথমে গুলির শব্দ শোনেন। এরপর একটি বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে। ভবনের ভেতর থেকে বন্দুকধারী সন্ত্রাসী চিৎকার করে বলছিল সে অনেক মানুষকে জিম্মি করে রেখেছে।
IMG0
স্থানীয় সংবাদমাধ্যমগুলো ঘটনার পরই এটিকে 'ভয়াবহ ঘটনা' উল্লেখ করে। এরপর চার ঘন্টার চেষ্টায় পুলিশ জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায় উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিল।

ইত্তেফাক/নূহু