আট অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট আট অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। মঙ্গলবার তাকে আর্থিক অনিয়ম সংশ্লিষ্ট আটটি অপরাধে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
 
২০১৬ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্তের অংশ হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছেন  স্পেশাল কাউন্সেল রবার্ট  মুয়েলার। পল ম্যানাফোর্টের দোষী সাব্যস্ত হওয়া এই তদন্তের প্রথম সফলতা।
 
ম্যানাফোর্টকে কর চুরি সংক্রান্ত ৫টি, ব্যাংক জালিয়াতি সংক্রান্ত ২টি ও বিদেশি ব্যাংকের রিপোর্ট দেওয়ার ব্যর্থতার একটি সহ মোট আটটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। 
 
আইন অনুযায়ী ম্যানাফোর্ট নিশ্চিতভাবেই কয়েক বছরের কারাদণ্ড পেতে চলেছেন। পাশাপাশি তার দোষী প্রমাণিত হওয়ার বিষয়টি মুয়েলারের দল, সাধারণ জনগণ নিয়ে গঠিত একটি বিশেষ জুরিকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে। এর আগে মুয়েলারের দলকে এই তদন্তের জন্য ট্রাম্পসহ অনেকের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। 
 
এদিকে, ভিন্ন একটি ঘটনায় নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভাঙার অপরাধ স্বীকার করেছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইক্যাল কোহেন। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর