দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে না এসে বিএনপি যদি জ্বালাও পোড়াও করে, তবে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
 
বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে ঈদের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি সন্ত্রাস-সহিংসতার আশ্রয় নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করবো এবং দাঁতভাঙা জবাব দেয়া হবে।’ পরে স্থানীয় লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের।
ইত্তেফাক/এএম