শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি নদীর জায়গা দখল করে বাড়িঘর না করার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার যদি ঢাকার পাশে ছয় তলা বাড়ি ভাঙতে পাড়ে তাহলে শিবচরেও দশ তলা ভাঙতে পারবে। শুধু বিআরএস রেকর্ড দেখলে হবে না, পুরানো রেকর্ডও দেখতে হবে।
রবিবার বিকালে শিবচর উপজেলা মিলনায়তনে ঈদ-পূর্ব ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও জাতীয় পরিচয়পত্র স্মাটকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।