ছাগলটি নাকি একেবারে পেশি বহুল, শারীরিক গঠনে ফিট। ছাগলটির পেশির গঠন যেন একেবারে রিংয়ের সুলতানের মতো। তাই আদর করে নাম রাখা হয়েছে সালমান খান।
ঈদ উপলক্ষে ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে হাটে এমনই একটি ছাগল দেখা গেছে। সালমান নামের ছাগলটির দাম ধরা হয়েছে পাঁচ লাখ রুপি। তবে এটি বিক্রি হয়েছে কিনা তা জানা যায়নি।
কোরবানির পশুকে বলিউডের তারকা কিংবা ছবির নামে নাম দেওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। ২০১৫ সালে হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। এমনকি তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’।
ইত্তেফাক/জেডএইচ