বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ প্রকৌশলী নিহত

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ধুনট রোডের বোয়ালকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজরা হাটি গ্রামের সোহরাবের ছেলে শামীম রেজা শিপু (২৮) ও মৃত. জয়নালের ছেলে সোহেল রানা (২৭)।
 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তারা মোটরসাইকেলযোগে ঘুরে বেড়ানোর জন্য শেরপুরে যাচ্ছিলেন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে তারা সময় দুর্ঘটনার শিকার হন।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহতরা পেশায় প্রকৌশলী। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি