টরন্টোতে আবার খুন

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে টরন্টোস্থ গ্রিকপাড়ার পপ এভিনিউর কাছে লার্জফোর্ড এভিনিউতে সন্ত্রাসীর গুলিতে ত্রিশ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানায়, এ ঘটনায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় সন্দেহভাজন আরেকজনকে খোঁজ করা হচ্ছে। পুলিশ এই ঘটনা তদন্ত, অনুসন্ধান এবং পরীক্ষা-নিরীক্ষা করছে।

উল্লেখ্য, ঠিক এক মাস আগে এই এলাকায় সন্ত্রাসীর দুটি মেয়ে নিহত হয়। বসবাসযোগ্য বিশ্বের অন্যতম সেরা শহর টরন্টো এখন যেন খুনের শহরে পরিণত হয়েছে। চলতি বছরে খুনের সংখ্যা দাঁড়ালো ৬৪টি।

ইত্তেফাক/নূহু