ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনবিটের বানর ও রাবার বাগানের সৌন্দর্য দেখতে বধুবার সকাল থেকে ময়মনসিংহ সদর, ফুলবাড়ীয়া, মুক্তাগাছা, মধুপুর, ঘাটাইল ও ত্রিশাল থেকে পর্যটকরা এসে ভিড় করছেন। অতি কাছ থেকে বনের বানর মানুষের হাত থেকে খাবার খাচ্ছে।
মধুপুর থেকে আসা এক নব দম্পতি জানান, তিনি অনেকের কাছে বনের সৌন্দর্যের কথা শুনেছেন। বানরগুলোকে মনে হয় পোষা। অতি কাছে পাওয়া যায় তাদের। রাবার বাগানের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়।
এছাড়াও পর্যটকরা ভিড় করছেন এনায়েতপুরের বেতবাড়ী আলাদীনস পার্কে। আশানুরূপ পর্যটক আসার কথাও জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
ইত্তেফাক/আরকেজি