বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা গ্রামে কমিশনার সড়কের মোড়ে এক মোটর সাইকেলের পিছনে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ধাক্কা দিলে মোটর সাইকেলের মহিলা আরোহী আহত হয়। এ সময় ক্ষুব্ধ জনতা প্রাইভেট কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মাওনা হাইওয়ে পুলিশ প্রাইভেট কারের চালক আল মাহমুদকে আটক করেছে। তার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন মাদ্রাসাপাড়ায়। সে ওই এলাকার গোলাম মোস্তফার পুত্র।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় নারী আরোহীকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থাকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু