পাচারকারী আটক
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে পাচারকালে দুই মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়েছে। রবিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদর সংলগ্ন বাস টার্মিনাল থেকে পুলিশের এসআই মোস্তফা আলম ওই দুই ছাত্রীকে উদ্ধার করেন। এসময়ে পাচারকারীকে আটক করা হয়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
উদ্ধারকৃত দুই মাদ্রাসা ছাত্রী হলো- গাবুরা ইউনিয়নের পিজে আলীম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও নাপিতখালি গ্রামে মৃত কোবাত মোড়লের মেয়ে সাদিয়া খাতুন (১৩) এবং একই গ্রামের ইব্রাহিম গাইনের মেয়ে ও একই মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী লিপিজা খাতুন (১৪)।
আটক পাচারকারী চকবারা গ্রামের হযরত গাজীর মেয়ে করুনা খাতুন।
শ্যামনগর থানার ওসি হাবিল বলেন, উদ্ধারকৃত দুই ছাত্রীকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর পাচারকারী তিনজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।