যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে ছেলে হাতে বাবা খুন হয়েছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কেশবপুর এলাকার রেজাউল করিম ওরফে রেজু মিস্ত্রির (৬০) সঙ্গে তার ছেলেদের পারিবারিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে ছেলে রুহুল আমিন (২৩) লোহার সাবল দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনকে আটক করে।
থানার ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ জানান, ঘাতক ছেলে রুহুল আমিনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
ইত্তেফাক/আরকেজি