পাঁচবিবিতে মাদক দ্রব্যসহ আটক ৭

পাঁচবিবি উপজেলার পৃথক স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার ও ৭ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন।
 
থানা সূত্রে জানা যায়, আটাপাড়া বেইলি ব্রিজ এলাকা থেকে এসআই তোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বগুড়ার উত্তর চেলোপাড়ার নয়ন কুমার মহন্ত (২৫), মানিক কুমার প্রসাদ (২৭), রনি কমুার দাস (২৬), পিন্টু কুমার দাস (২৮), সুবাশ চোহান (২৭) ও চন্দন কুমার মহন্ত (২৫) এবং কয়া বিজিবি ক্যাম্পের জওয়ানরা ১ বোতল ফেনসিডিল ও ৪টি ইয়াবাসহ চেচড়া মাঠ থেকে হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের পল্লবকে (২৬) আটক করে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি