আবশ্যক

আবশ্যক (২য় বার): ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ-এর জন্য সর্বশেষ সরকারী নিয়োগ বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক (ইংরেজিতে পারদর্শী অগ্রাধিকার) ও বিদ্যালয় অর্থায়নে একজন ইংরেজি বিষয়ের শিক্ষক আবশ্যক। সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে ৫০০/- ও ইংরেজি শিক্ষকের ক্ষেত্রে ২০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। পূর্বেআবেদনকারীদের পুন:আবেদন নিষ্প্রয়োজন। -প্রধান শিক্ষক সিকে-১০৯৩

আবশ্যক (২য় বার): খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়, পো: খেড়িহর, শাহরাস্তি, চাঁদপুরে সরকারি বিধি মোতাবেক শূন্যপদে স্নাতক বিএড একজন সহকারি প্রধান শিক্ষক আবশ্যক। বাংলাদেশ কৃষি ব্যাংক, আয়নাতলী বাজার শাখা, শাহরাস্তি, চাঁদপুর, সঞ্চয়ী হিসাব নম্বর ২২৩৭-এর অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত)সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই। -প্রধান শিক্ষক, মোবাইল নম্বর: ০১৯৬৭৭৫৩০৫৬। সিকে-১০৯০