হুমকি দিচ্ছেন প্রভাবশালীরা, অভিযোগ হাসিনের

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে যেভাবে নির্দোষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটা মানতে পারছেন না হাসিন জাহান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে এক ফেসবুক আড্ডায় শামির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেন তিনি। হাসিন বলেন, প্রভাবশালীরা তাকে হুমকি দিচ্ছে। 
 
ভারতীয় দলের ক্রিকেটার শামির সার্টিফিকেট থেকে শুরু করে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে মুখ খুলেন হাসিন। 
 
তিনি জানান, যেভাবে একশ্রেণির মানুষ তার দিকেই কাদা ছুড়ছে, তা খারাপ লাগছে তার। একশ্রেণির মিডিয়ার আচরণকেই এর নেপথ্যে দেখছেন তিনি।
 
হাসিন বলেন, যতই প্রভাবশালীদের হুমকি আসুক, যতই আত্মহত্যার পথ বেছে নেওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা থাক, তিনি লড়াই করে যাবেন।
IMG0
ইত্তেফাক/জেডএইচ