‘গণিতের ভয় করবো জয়’ এই প্রতিপাদ্য ধারণ করে মেহেরপুরের গাংনীতে গণিত উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় গাংনী গণিত পরিবারের আয়োজনে গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গণিত উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত সচিব আলকামা সিদ্দিকী।
গাংনী গণিত পরিবারের সাধারণ সম্পাদক সাঈফ হাসান কৌশিকের সঞ্চালনায় ও গাংনী গণিত পরিবারের সভাপতি মুনিম হাসান শাফার সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন- গণিত উৎসবের প্রধান অতিথি হিসাবে মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারে ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ শতাধিক শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নিয়েছে। আরও জানা গেছে, প্রতিযোগীদের ৩ টি ক্যাটাগরিতে বিভক্ত করে ৫০ জন শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হবে। এছাড়াও মূল মেডেলের বাইরেও ২৫টি অনারেবল মেনশন পুরস্কার ও সেরা ১২ জনকে ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’ পুরস্কার দেয়া হবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাংনী সরকারি ডিগ্রি কলেজের ইনচার্জ মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) একেএম শফিকুল আলম,বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের গবেষক ও ছড়াকার সহকারী অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ইটভাটা মালিক এনামুল হক, শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, কাজীপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইয়াছিন রেজা প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ