দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপশহর দোহাজারী শঙ্খ নদীতে শুক্রবার বঙ্গবন্ধু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর।
ছোট-বড় ৭টি নৌকা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় খাগরিয়া আমীর খীলের পঙ্খীরাজ প্রথম স্থান, ধর্মপুরের শঙ্খমনি দ্বিতীয় স্থান এবং বৈলতলীর জয়বাংলা তৃতীয় স্থান অধিকার লাভ করে।
পরে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দোহাজারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন লায়ন নজরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাতকানিয়া পৌর মেয়র জোবায়ের হোসেন, আবদুল শুক্কুর, নবাব আলী, বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, বেলাল হোসেন মিঠু, শাদাৎ হোসেন খোকা, শওকত খান সাকু প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ইত্তেফাক/আরকেজি